রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট’ একটি বিশ্বব্যাপী একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘব করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ। ৮ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’। সংস্থার প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম দিনে দিবসটি গৃহীত হয় ১৮৬৩ সালে আয়োজিত প্রথম জেনেভা কনভেনশনে। এছাড়া রেড ক্রস প্রতিষ্ঠায় ব্যক্তিগত অবদান ও ভূমিকার জন্য হেনরি ডুনান্ট ১৯০১ সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।