সেলিম আল দীন
বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম নাট্যকার
জন্ম: ১৮ আগস্ট ১৯৪৯ সাল।
মৃত্যু: ১৪ জানুয়ারি ২০০৮ সাল।
প্রকৃত নাম: মইনুদ্দিন আহমেদ।
জন্মস্থান: সেনেরখিল, সোনাগাজী, ফেনী।
বাবা: মফিজউদ্দিন আহমেদ।
মাতা: ফিরোজা খাতুন।
❖ শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২য় বর্ষ পর্যন্ত পড়াশোনা করার পর রাজনৈতিক কারণে টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ল কলেজ থেকে স্নাতক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগ থেকে বাঙলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। পিএইচডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
❖ উপাধি: নাট্যাচার্য।
❖ সম্পাদিত পত্রিকা: থিয়েটার স্টাডিজ।
❖ প্রণেতা: বাঙলা নাট্যকোষ (দেশের প্রথম নাট্যকোষ)।
❖ পুরস্কার: একুশে পদক (২০০৭), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬), টেনাশিনাস পুরস্কার (১৯৯৪)।
❖ নাট্যগ্রন্থ: সর্প বিষয়ক গল্প ও অন্যান্য (১৯৭৩), বাসন, কেরামতমঙ্গল, কীত্তনখোলা (১৯৮৩), মুনতাসীর ফ্যান্টাসি (১৯৮৫), চাকা, যৈবতী কন্যার মন (১৯৯২), বনপাংশুল, হরগজ, একটি মারমা রূপকথা, হাতহদাই, নিমজ্জন, শকুন্তলা, স্বর্ণ বোয়াল, পুত্র, ধাবমান, প্রাচ্য, ।
❖ গবেষণা গ্রন্থ: মধ্যযুগের বাঙলা নাট্য (১৯৯৭)।
❖ কাব্যগ্রন্থ: কবি ও তিমি (১৯৯০)।
❖ উপন্যাস: অমৃত উপাখ্যান (২০০৫)।
বিশেষ তথ্য
➢ প্রথম বাংলা প্রবন্ধ– নিগ্রো সাহিত্য (১৯৬৮ সাল, কালো মানুষদের নিয়ে রচিত)।
➢ প্রথম রেডিও নাটক– বিপরীত তমসায় (১৯৬৯ সাল)।
➢ প্রথম টেলিভিশন নাটক– আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘লিব্রিয়াম’ প্রচারিত হয় ১৯৭০ সালে।
➢ প্রথম মঞ্চনাটক– ‘সর্প বিষয়ক গল্প’ ১৯৭২ সালে ‘বহুবচন’ কর্তৃক প্রযোজিত হয়।
➢ বাংলাদেশে একমাত্র বাংলা নাট্যকোষের (বাঙলা নাট্যকোষ) প্রণেতা– সেলিম আল দীন।
➢ ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের উদ্যোগে খোলা হয়– নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
➢ ১৯৮১-৮২ সালে দেশব্যাপী গড়ে তোলেন– বাংলাদেশ গ্রাম থিয়েটার।
➢ নাট্যনির্দেশক নাসির উদ্দিন ইউসুফের সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠা করেন– ঢাকা থিয়েটার।
➢ সেলিম আল দীনের জনপ্রিয় টিভি নাটক– রক্তের আঙুরলতা, অশ্রুত গান্ধার, গ্রন্থিকগণ কহে, ভাঙনের শব্দ শুনি, অনৃত রাত্রি, ছায়াশিকারী, রঙের মানুষ, নকশীপাড়ের মানুষেরা, প্রত্মনারী, হীরাফুল।
➢ নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘একাত্তরের যিশু’ চলচ্চিত্রের সংলাপ রচনার জন্য ১৯৯৪ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন– সেলিম আল দীন।
