শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

২০২৩ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক চালু করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তহে পরীক্ষা মূলক ভাবে টার্মিনালটি উদ্বোধন করা হবে। তবে ২০২৪ সালের মধ্যে এটি পুরোপুরি চালু হবে।

∎ ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেওয়া হয়।
∎ ২০১৯ সালের ২৮ ডিসেম্বরে প্রায় ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
∎ জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা।
∎ তিন তলা বিশিষ্ট তৃতীয় টার্মিনালের আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। 
∎ তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।
∎ টার্মিনাল ভবনটির নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দরের নকশাকার স্থপতি রোহানি বাহারিন।