লালবাগ কেল্লা

রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে মোগল আমলে নির্মিত প্রাচীন দুর্গ হলো লালবাগ কেল্লা। যা পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গার কোলঘেঁষে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন। স্থাপনাটিতে একইসঙ্গে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথরসহ নানান রঙ-বেরঙের টালি। বাংলাদেশের অন্য কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন বৈচিত্র্যময় সংমিশ্রণ পাওয়া যায়নি।