❖ শিক্ষা: গ্রামের চতুষ্পাঠীতে বাল্যশিক্ষা শেষ করেন। কলকাতার সংস্কৃত কলেজে
দশ বছর (১৮৪৩-৫৩) ব্যাকরণ, কাব্য, স্মৃতি ও ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন।
❖ উপাধি: ‘দি বেঙ্গল ফিলহার্মোনিক আকাদেমি’ থেকে তিনি ‘কাব্যোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
❖ পরিচিতি: বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবে তাঁর মুখ্য পরিচয়। বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য ‘নাটুকে রামনারায়ণ’ নামে পরিচিত তিনি।
➣ নাটক: কুলীন কুলসর্ব্বস্ব (১৮৫৪, প্রথম ও শ্রেষ্ঠ নাটক, এতে হিন্দুসমাজে বহুবিবাহ প্রথার কুফল সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরা হয়), রত্নাবলী (১৮৫৮), নব-নাটক (১৮৬৬), বেণীসংহার (১৮৫৬), মালতীমাধব (১৮৬৭), রুক্মিণীহরণ (১৮৭১), কংসবধ (১৮৭৫)।
➣ প্রহসন: যেমন কর্ম তেমনি ফল (১৮৬৩), উভয় সঙ্কট (১৮৬৯), চক্ষুদান।
➣ প্রবন্ধগ্রন্থ: পতিব্রতোপাখ্যান (১৮৫৩)।