বাংলা একাডেমি

 বাংলা একাডেমি

“বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক” স্লোগানে যাত্রা শুরু করা বাংলা একাডেমি দেশের বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। এটি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং দেশের মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় প্রতিষ্ঠানটির জন্ম। অমর একুশে গ্রন্থমেলার আয়োজনসহ দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে কাজ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ, গবেষণা ও উন্নয়ন এবং জাতির মানসিক বিকাশ ও বুদ্ধিবৃত্তিক অভিযাত্রায় বৈচিত্র্যপূর্ণ কর্মযজ্ঞের মাধ্যমে অগ্রসরমান প্রতিষ্ঠানটির ভূমিকা অতুলনীয়।