বাংলাদেশের যত বাজেট

১ জুন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশের ৫২ তম বাজেট পেল দেশ। প্রস্তাবিত বাজেটের আকার ‘৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা’। বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ‘২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা’। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ‘২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা’। যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।