তুর্কি শব্দ বলকান অর্থ পর্বত সারি। বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দেশগুলোকে বলকান রাষ্ট্র বলা হয়। তুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইস্টার্ন থ্রেস থেকে শুরু করে সার্বিয়া পর্যন্ত বিস্তীর্ণ দক্ষিণ-পূর্ব ইউরোপের এক সুবিশাল অঞ্চলকে সামগ্রিকভাবে বলকান অঞ্চল হিসেবে অভিহিত করা হয়।
➣ অঞ্চলটির পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কুপা নদীগুলো অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে।
➣ তুরস্কের ইস্টার্ন থ্রেস ছাড়াও বুলগেরিয়া, মেসিডোনিয়া, গ্রিস, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, স্লোভেনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছে বলকান অঞ্চল।
➣ স্থানীয় বলকান পর্বতমালার নাম অনুসারে অঞ্চলটিকে ‘বলকান’ নামে অভিহিত করা হয়।
➣ স্থানীয় ভাষায় স্লাভরা এ পর্বতমালাকে ‘স্টারা প্ল্যানিনা’ নামে সম্বোধন করে। অঞ্চলটিকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়।
➣ এশিয়া থেকে ইউরোপ মহাদেশে প্রবেশের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব ইউরোপের এই বিস্তীর্ণ অঞ্চলটি প্রধান রুট হিসেবে বহুল ব্যবহৃত হয়।
|
দেশ
|
রাজধানী
|
|
বুলগেরিয়া
|
সোফিয়া
|
|
মেসিডোনিয়া
|
স্কোপজে
|
|
গ্রিস
|
এথেন্স
|
|
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
|
সারায়েভো
|
|
মন্টিনিগ্রো
|
পোডগোরিকা
|
|
আলবেনিয়া
|
তিরানা
|
|
ক্রোয়েশিয়া
|
জাগরেব
|
|
কসোভো
|
প্রিস্টিনা
|
|
স্লোভেনিয়া
|
লুবজানা
|
|
সার্বিয়া
|
বেলগ্রেড
|
|
হাঙ্গেরি
|
বুদাপেস্ট
|
|
রোমারিয়া
|
বুখারেস্ট
|