তাজমহল

তাজমহল
‘prince of builders’-খ্যাত সম্রাট শাহজাহানের অমর কীর্তি ‘তাজমহল’। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। ১৯৮৩ সালে ইউনেস্কো স্থাপনাটিকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃতি দেয়। সপ্তদশ শতাব্দীতে তৈরি স্থাপনাটি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীর দক্ষিণ তীরে এটি অবস্থিত।