কান্তজীউ মন্দির

বাংলাদেশের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন ১৮ শতকে নির্মিত কান্তজীউ মন্দির। এটি দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত। মন্দিরটি শ্রীকৃষ্ণের জন্য নিবেদিত। কালিয়াকান্ত জীউ অর্থাৎ শ্রী-কৃষ্ণের বিগ্রহ স্থাপনের জন্যই মন্দিরের নামকরণ হয়েছে কান্তজীউ, কান্তজী বা কান্তজীর। মন্দিরটির সুবাদে এলাকাটি কান্তনগর নামে পরিচিতি পায়। তবে এটি নবরত্ন মন্দির নামেও পরিচিত।