জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। ভাষণটির জন্যই ‘১৯৭১ সালের ৫ এপ্রিল’ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউজউইক’ পত্রিকার প্রচ্ছদ প্রতিবেদনে সাংবাদিক লোবেন জেঙ্কিন্স বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ (রাজনীতির কবি) হিসেবে অভিহিত করেন।
মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ৭ মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করণে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত দ্বিতীয় মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রিজিউনাল ট্রেনিং ওয়ার্কশপে ভাষণটি প্রথম উপস্থাপন করা হয় ২০১১ সালের ১১-১৪ মার্চ।‘কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো’ জাকার্তায় অনুষ্ঠিত ট্রেনিং ওয়ার্কশপের ফাইনাল রিপোর্ট প্রেরণ করে ২০১১ সালের ১৪ আগস্ট। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ)’ হিসেবে স্বীকৃতি দেয় ২০১৭ সালের ৩০ অক্টোবর। তৎকালীন ইউনেস্কো মহাপরিচালক ‘ইরিনা বোকোভার’ ঘোষণার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত হয়।
➣ প্রথম: সামরিক আইন মার্শাল ল উইথ ড্র করতে হবে।
➣ দ্বিতীয়: সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে।
➣ তৃতীয়: যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে।
➣ চর্তুথ: আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ভাষণে জাতির পিতা উল্লেখ করেন –
১. ১৯৫২ সালে রক্ত দিয়েছি (ভাষা আন্দোলনের সম্পর্কে)।
২. ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভকরেও আমরা গদিতে বসতে পারি নাই (যুক্তফন্ট নির্বাচন)।
৩. ১৯৫৮ সালে আইয়ুব খানের মার্শাল ল জারি করে ১০ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে।
৪. ১৯৬৬ সালে ‘ছয় দফা’ আন্দোলনে ৭ জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে (৭ জুন ‘ছয় দফা’ দিবস)।
৫. ১৯৬৯-এর আন্দোলনে আইয়ুব খানের পতন, ১৯৬৯-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণের কথা।
৬. ৭০-এর নির্বাচনসহ তৎকালীন পাকিস্তানে বাঙালিদের বঞ্চনার কথা।
✔ ভাষণের ভিডিও রেকর্ডকারী তৎকালীন পাকিস্তানইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক––আবুল খায়ের।
✔ ভাষণের সাউন্ড রেকর্ডকারী––এ এইচ খন্দকার।
✔ ভাষণের স্থায়িত্ব––১৯ মিনিট/১৮ মিনিট।
✔ ভাষণের ব্যবহৃত মাইকের নাম––কল রেডি।
✔ UNESCO ভাষণটিকে Memory of the World Register এর অন্তর্ভুক্ত করে–– ২০১৭ সালের ৩০ অক্টোবর।
✔ ব্রিটিশ ঐতিহাসিক জ্যাকব এফ ফিল্ডের ভাষণ সংকলন ‘The Speech the Inspired History’ তে বিশ্ব সেরা ৪১টি ভাষণের মধ্যে স্থান পায়––৭ই মার্চের ভাষণ।
