❖ শিক্ষা: বিএ (১৯৫১), রাজশাহী কলেজ। বাংলা সাহিত্যে এমএ (১৯৫৩), কলকাতা বিশ্ববিদ্যালয়।
❖ কর্মজীবন: মানিকচক হাই মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৫৪ সালে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় এবং ১৯৫৭ সালে সাদিখান দিয়ার বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৫৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন এবং এ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত থাকেন। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অস্থায়ী প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালে অধ্যাপক মুনীর চৌধুরী অধ্যক্ষ থাকাকালে স্থায়ী প্রভাষক হন। ১৯৭০ সালে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পান। মৃত্যুর পূর্ব পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন।
❖ পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২, মরণোত্তর), স্বাধীনতা পুরস্কার (২০২০, মরণোত্তর)।
❖ উপন্যাস: নীড় সন্ধানী (১৯৬৮), নিশুতি রাতের গাথা (১৯৬৮),
রাইফেল, রোটি, আওরাত (১৯৭৩, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস)।
❖ গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী (১৯৭০)।
❖ কাব্যগ্রন্থ: নদী নিঃশেষিত হলে (১৯৭০), সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী ও অন্যান্য কবিতা (১৯৭৪)।
❖ সমালোচনা গ্রন্থ: রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা; সাহিত্যশিল্পী আবুল ফজল (১৯৬৮)।
❖ বিশেষ তথ্য
➣ রাজশাহী কলেজে বিএ শ্রেণিতে পড়ার সময় একটি রম্যরচনা প্রকাশ করেন– হাস্নাহেনা শিরোনামে।
➣ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম রচিত উপন্যাস– রাইফেল, রোটি, আওরাত।
➣ রাইফেল, রোটি, আওরাত উপন্যাসের জন্য লাভ করেন– মরণোত্তর স্বাধীনতা পদক।